শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে দুর্বৃত্তরা গুড়িয়ে দিয়েছে বসতঘর ॥ লুটপাট, স্বামী-স্ত্রী আহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসী গ্রামে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বসঘর গুড়িয়ে দিয়েছে। লুটপাট করে নিয়ে গেছে ধান-চাল, নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র। তাদের পিটুনিতে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের আবেদ মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে পার্শ্ববর্তী বাড়ির আনু মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। আবেদ মিয়ার বাড়ি দখল করে নিতে চায় আনু মিয়া। এর জের ধরে গত ৪জুন বিকেল ৫ টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবেদ মিয়ার বাাড়িতে হামলা চালায়। এ সময় আবেদ মিয়া ও তার স্ত্রী বাধা দিলে হামলাকারীরা তাদের পিটিয়ে আহত করে। এ সময় আবেদ মিয়ার মিয়ার স্ত্রীর শ্লীলতাহানী করে। হামলাকারীরা আবেদ মিয়ার বসতঘরটি ভেঙ্গে পার্শ্ববর্তী জমিতে ফেলে দেয় এবং ঘরে থাকা ধান, চাল, নগদ টাকা, গ্যাসের সিলিন্ডার, সৌর বিদ্যুতের ব্যাটারী, হাঁস-মোরগসহ মূল্যবান জিনিষপত্র লুট করে এ নিয়ে বাড়াবাড়ি না করার হুমকী দিয়ে চলে যায়। হামলাকারীরা চলে যাবার পর স্থানীয় লোকজন আবেদ মিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
আবেদ মিয়া স্ত্রী-৫ সন্তান নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন বলে মামলায় উল্লেখ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com