শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে ৪ দোকানে রহস্যজনক চুরি

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রধান সড়কের তিনকোনা পুকুর পাড় এলাকার চারটি দোকানে রহস্যজনক কারনে চুরি সংঘটিত হয়েছে। গত ৬ জুন গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে অপর একটি সূত্র জানায়, এই দোকানগুলোতে গত ১ বছরে বেশ কয়েকবার চুরি হয়েছে। অনেকেই বলছেন, বিভিন্ন ব্যাংক বা এনজিও থেকে লোন এনে ব্যবসা পরিচালনা করায় হয়তবা নিজেরাই এসব চুরির নাটক সাজাতে পারেন। তবে পুলিশ বলছে পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আসল কারণ জানা যাবে। চুরি হওয়া দোকানগুলো হলো, ওই এলাকার বিছমিল্লাহ ইলেকট্রনিক্স, নিউ উর্মি ইলেক্ট্রনিক্স, আমেনা ফ্যাশন, তানজিলা ভেরাইটিজ স্টোর। তবে স্থানীয়দের দাবি ৪টি দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। উল্লেখ্য গত বছরও ওই সব দোকানগুলোতে বেশ কয়েকবার চুরি হয়। অথচ প্রধান সড়কে সব সময় পুলিশ টহলে থাকে এবং পাহারাদার থাকায় চুরি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com