শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্টিত ভবন নির্মানের ঘোষণা দিলেন শেখ সুজাত মিয়া

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল গতকাল শুক্রবার ক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিতের সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনুর পরিচালনায় অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিঠির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক হাজী হায়দর মিয়া, বিশিষ্ট লেখক ও কবি আপ্তাব আল মাহমুদ এবং ইউ.এস বাংলা ডট কমের নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য যুক্তরাষ্ট প্রবাসী ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.আর. চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, তোফাজ্জল হোসেন, এটিএম সালাম, এম.এ. আহমদ আজাদ, সরোয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শামীম, বর্তমান অর্থ সম্পাদক মোঃ মুজাহিদ চৌধুরী, নির্বাহী সদস্য আশাহীদ আলী আশা, এ.টি.এম. জাকিরুল ইসলাম, সাবেক সহসভাপতি সুবিনয় রায় বাপ্পি, শাহ সুলতান আহমদ, এম. মুজিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক মোঃ আকিকুর রহমান সেলিম, মোঃ শওকত আলী, ক্লাব সদস্য মোঃ আবু তালেব, মোঃ ছাদিকুল ইসলাম, মোঃ অলিউর রহমান, মোঃ নাবেদ মিয়া, ছনি চৌধুরী, সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ আলী, আব্দুল মজিদ মিয়াধন, সাংবাদিক আলাল মিয়া, হাসান চৌধুরী, ইকবাল হোসেন তালুকদার, সাগর মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, মোঃ জাফর ইকবাল, রেজুয়ান আহমদ তুহিন, উপজেলা যুবদল নেতা জিতু মিয়া সেন্টু, ছাত্রনেতা মোঃ মইনুল ইসলাম, মির্জা নূর মোহাম্মদ সেলিম, মোস্তফিজুর রহমার চৌধুরী, আতাউর রহমান শামীম, মনির হোসেন প্রমূখ।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধান অতিথি শেখ সুজাত মিয়া স্বেচ্ছায় নবীগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মানের সমস্ত দায়িত্ব গ্রহন করবেন বলে ঘোষণা প্রদান করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করেন। তিনি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য উপস্থিত সকল সাংবাদিকের প্রতি আহবান জানান। ইফতার শুরুর পূর্বে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহ সুলতান আহমদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com