শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ মোঃ শাহাবুদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল গতকাল ৮ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর উপজেলার মঙ্গলপুর এলাকায় মাধবপুর-ধর্মঘর সড়কে অভিযান চালায়। অভিযানকালে মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার কমলনগর গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র মোঃ শাহাবুদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়। এ সময় ২টি প্লাষ্টিকের বস্তা ভর্তি ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবৎ মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে গাঁজাসহ মাদক চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com