শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সম্পাদক এডভোকেট সেতু বাদী হয়ে মামলা ॥ শহর থেকে জাল ওকালতনামাসহ আটক যুবককে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে জাল ওকালতনামা সিলসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু বাদী হয়ে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের আব্দুল মুকিতের ছেলে মইনুল হক (২৫) ও বানিয়াচং উপজেলার দুলালপুর গ্রামের সুনিল দাশ (২৮) কে আসামী করে অজ্ঞাত আরো দুই তিনজনকে আসামী করে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন। গতকাল বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, গত বুধবার দুপুরে ওই সড়কের অছিউর এন্টারপ্রাইজ থেকে বেশ কিছু জাল ওকালতনামা ও বিভিন্ন ইউনিয়নের জাল সিল আইনজীবিদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অছিউর রহমান পালিয়ে যায়। পরে পুলিশ এসে আটক দুই কর্মচারীকে থানায় নিয়ে যায় এবং সিল ওকালতনামা জব্দ করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, আসামীদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে কারা কারা জড়িত তা উৎঘাটন করা হবে। অচিরেই রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com