শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের সাবেক চেয়ারম্যান আশিক মিয়ার বিরুদ্ধে দুদক ও ইউএনও-এর নিকট অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি বরাদ্ধ আতœসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের মোঃ আলীনূর পাশা সম্প্রতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দূর্নীতি দমন কমিশনে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৬-২০২১ ইং পর্যন্ত মোঃ আশিক মিয়া চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সরকার কর্তৃক ইউপি অফিসে সর্ব-প্রকার প্রজেক্ট আসলে তা থেকে নিজের ভাগের বরাদ্দকৃত অংশ নিয়ে যান। এবং সেই বরাদ্দকৃত টাকা কাজ না করিয়ে আত্মসাৎ করেন। এমনকি তিনি সেখানেই সীমাবদ্ধ থাকেন না, ইউপি সদস্যের প্রজেক্টেও হাত দেন। এসব বিষয় নিয়ে ইউপি সদস্যদের সাথেও একাধিকবার মনোমালিন্য হয়েছে। লাইটপোস্ট, খাবিকা, সড়ক থেকে সরকারি গাছ কর্তন সহ বিভিন্ন প্রকল্প থেকে চেয়ারম্যান আশিক লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সরকারি বরাদ্দের মধ্যে এল.জি.এস.পি খাতে বরাদ্দকৃত রাস্তা, ইউনিয়ন পরিষদের অধীনে কয়েকটি নলকূপ, সৌর বিদ্যুৎ, ষ্টিট লাইট, কয়েকটি স্যানিটেশন এগুলোর সংখ্যা ও কোথায় স্থাপন করা হয়েছে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি। এ সব খাত থেকে চেয়ারম্যান প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন।
আবেদনকারী আলীনুর পাশার জানান, সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার এরকম কর্মকান্ডের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় আবেদন করলেও আজ অবধি এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com