শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সম্পত্তি নিয়ে বিরোধ ॥ মাধবপুরে মাকে লুকিয়ে রেখে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা ॥ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন বোন। নিজের বৃদ্ধা মাকে লুকিয়ে রেখে তাদের বিরুদ্ধে গুমের মামলা করেছেন। অবশেষে মঙ্গলবার নিজেই এসে পুলিশের সামনে হাজির হন বৃদ্ধা রাশিদা বেগম (৬৫)। জানিয়েছেন তাকে লুকিয়ে রাখার অনেক অজানা কাহিনীও। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন জানান, ওই উপজেলার সাতপাড়িয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার মেয়ে আঙ্গুরা বেগমের সাথে তার সৎ ভাই জসিম উদ্দিন ও মাসুমের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে আঙ্গুরা নিজের মা রাশিদা বেগমকে লুকিয়ে রেখে সৎ ভাইদের বিরুদ্ধে মাকে গুম করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে রাশিদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার রসুলপুর গ্রামে কিছুদিন একটি বাড়িতে ঝিয়ের কাজ নেন। এরপর তিনি চলে যান বানিয়াচং উপজেলার কুড়িহাটি গ্রামে। সেখানে আবু শ্যামার বাড়িতে গিয়ে আবারও ঝিয়ের কাজ নেন। সেখান থেকে সোমবার গভীর রাতে তিনি মাধবপুর থানায় গিয়ে হাজির হন। মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে সেখান থেকে রাশিদা বেগমকে তার মেয়ের জিম্মায় দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com