শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে সরকারি জায়গায় বসবাস করে অসামাজিক কার্যকলাপ এলাকাবাসীর অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামে সরকারি জায়গা দখল করে গৃহ নির্মাণ করে অসামাজিক কার্যকালাপ করার অভিযোগ উঠেছে।
মৌলভীবাজার নাসিরাবাদ এলাকার করিম মিয়া (৫৫) অবৈধ ভাবে সরকারি জায়গায় বসবাস করে আসছে। তার ওই বাড়িতে চলে মাদক ব্যবসা সহ অসামাজিক অনৈতিক কার্যকলাপ। এ গুলো বন্ধের দাবীতে এলাকাবাসীর পক্ষে ভরগাঁও গ্রামের সাইফুল আলমের স্ত্রী শাহ কফি বেগম নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। করিম মিয়া ভরগাও গ্রামের শ্রাবন উল্লাহ কন্যা নাজমা বেগমকে বিয়ে করে ২২ বছর ধরে শ্বশুর বাড়ীতে বসবাস করেন। তিনি সরকারি জায়গা দখল করে মাদক বিক্রিসহ অনৈতিক অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানাযায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামে ববান মৌজার খাস খতিয়ানের ৮শতক সরকারি জায়গা দখল করে গৃহ নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন মোঃ করিম মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম। গ্রামবাসী তাদের অসামাজিক কাজের প্রতিবাদ করলে মামলা করে হয়রানীর হুমকী দেয়া হয়। এলাকাবাসী এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য আইনি পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ,অবিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com