শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পইলে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ॥ বাউন্ডারী ওয়াল ভাংচুর

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আল-আমিন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালে ভর্তি করেছে। আহত আল-আমিন জানান, পৈত্রিক জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত আল আমিনের পিতা পইল গ্রামের মোঃ বাচ্চু মিয়ার সাথে তার চাচা জিতু মিয়ার বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গতকাল সকাল ৯টার দিকে আল-আমিনের উপর হামলা চালায় জিতু মিয়া ও হৃদয় মিয়া গংরা। হামলাকারীরা পরে আহত আল-আমিনের বাসার বাউন্ডারী ওয়াল ভাংচুর করে অবৈধভাবে জায়গা দখলের জন্য জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আহত আল-আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক জানিয়েছেন, আহত আল-আমিনের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র প্রেরণ করা লাগতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com