শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দুটি ইটভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৬৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (চরগাও) এলাকায় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার দায়ে হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স নামে দুটি ইটভাটাকে ১ লাখ অর্থদ- করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (চরগাও) এলাকায় অবস্থিত হাফিজ ব্রিক ও হিরো ব্রিকে সঠিক পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার ঘটনায় অসংখ্য অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সিলেট বিএসটিআইয়ের পরিদর্শক মো. পারভেজ মিয়া ও ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার দায়ে হাফিজ ব্রিক ও হিরো ব্রিক নামে দুটি ইটভাটাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টি ইন্সটিটিউশন আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com