সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে মাদক বিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল প্রতিযোগীতা

  • আপডেট টাইম সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৭১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাদক বিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জ স্টেডিয়ামে এর শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আইরিণ পারভীন ডালিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম। ফুটবল ও ভলিবল খেলায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন একাদশ এবং হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার টিম দুইটি অংশ গ্রহন করে। উভয় খেলায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন একাদশ বিজয়ী হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com