সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে সাংবাদিকদের সাথে বাউসা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জুনেদ চৌধুরীর মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জুনেদ হুসেন চৌধুরী। গতকাল শনিবার দুপুরে শহরের আরজু রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এম. এ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, মোঃ তোফাজ্জুল হোসেন, মুরাদ আহমদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, নির্বাহী সদস্য এম.এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সদস্য মোঃ আবু তালেব, আলী হাছান লিটন, নুরুজ্জামান ফারুকী, মোঃ মুজাহিদ আলম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী তছনু, মোঃ জাকির চৌধুরী, মোঃ তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় জুনেদ আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ট লিখনীর মাধ্যমে সমাজের সকল অসংগতি দূর করে সুন্দর সমাজ গঠনে ভুমিকা রাখা সম্ভব। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বস্তু নিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নবাসীর কল্যাণে ভুমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, বিগত ২০০৩ সালে অনুষ্ঠিত বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর ইউনিয়নবাসী তাকে আকুন্ঠ সমর্থন দেখিয়েছিলেন সেই ভালবাসায় আবদ্ধ হয়েই তিনি আবারও ইউনিয়নবাসীর সেবা করাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছেন। সেই সুবাধেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন ও ভালবাসায় ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ চান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com