শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাছুলিয়ায় ৪শ কেজি সরকারী চালসহ এক যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকা থেকে ৪০০ কেজির ভিজিডির চালসহ সাহেদ আলী নামের এক কালোবাজারীকে আটক করেছে এনএসআই। পরে চালসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল সোমবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চাল পাচারকালে সাহেদ (৪৫) কে আটক করেন। সে পইল গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র গরীবের খাদ্যবান্ধব চাল সঠিকভাবে বন্টন না করে কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এদের ছত্রছায়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। বরাবরের মতো রয়ে গেছে তারা ধরাছোয়ার বাইরে। এর আগেও এনএসআই ও পুলিশ হবিগঞ্জ ও লুকড়াসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভিজিডির চাল আটক করলেও এদের গডফাদারকে ধরা যাচ্ছে না। স্থানীয়দের দাবি এদের গডফাদারকে ধরলে কালোবাজারে চাল বিক্রি বন্ধ হয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com