রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আইনজীবি সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদকের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বুধবার রাত ৮টায় সমিতির নতুন ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবি সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সমিতির নব-নির্বাচিত সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহী সেতুসহ অন্যান্য কার্যকরী কমিটির নেতৃবৃন্দের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন সাবেক সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী ও সামছুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সালেহ উদ্দিন আহমেদ-(২), যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম শাখা হাবিবুর রহমান-(২), ২য় শাখায় আজিজুর রহমান-(১), লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম আহমেদ, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক সেলিম আহমেদ, সিনিয়র সদস্য মিজানুর রহমান-(১), মুদ্দত আলী ও আব্দুল মালেক, মুরলি ধর দাস, জুনিয়র সদস্য মিনহাজ উদ্দিন আহমেদ মিজু, গাজিউর রহমান ও রেজাউল করিম খান প্রমুখ। সভায় বিভিন্ন সমস্যা সমধান নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয় এবং আলাপ আলোচনায় সকলের সিদ্ধান্ত মতে উকালতনামা ও জামিননামার মূল্য সামান্য বৃদ্ধি করা হয়। সভা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com