শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ভবনটি ঝুঁকিপুর্ণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ চৌকি আদালত ও সাব-রেজিস্ট্রি অফিস ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন স্থান থেকে প্লাস্টার খসে পড়ছে। যে কোনো সময় ভবনটি ধসে পড়ে প্রাণহানিসহ হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। জানা যায়, ১৯৮৭ সালের ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার আলী হায়দার খান ভবনটি সাব-রেজিস্ট্রি অফিস হিসেবে উদ্বোধন করেন। এরপর থেকে দীর্ঘ ৩৫ বছরেও ভবনটিতে কোনো সংস্কার করা হয়নি। বিভিন্ন সরকারের সময় জনপ্রতিনিধিরা সংস্কারের আশ্বাস দিলেও কোনো উন্নয়ন হয়নি। সরেজমিন গিয়ে দেখা গেছে, ভবনটির পাশেই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দলিল লেখক ও আইনজীবীর সহকারীরা ভবনটির বারান্দায় বসে কাজ করছেন। তাদের বসার কোনো জায়গা নেই। দলিল লেখক ও আইনজীবীর সহকারীরা জানান, তারা তিন দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে বারান্দায় বসে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছেন। তাছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা দলিল সম্পাদনকারী লোকজনেরও বসার স্থান না থাকায় তারা বিড়ম্বনায় পড়ছেন। ঝড়বৃষ্টির দিনে দলিল লেখক ও গ্রহীতাদের এ দুর্ভোগ বাড়ে আরও কয়েকগুণ। তারা দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com