সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

৪ বছর পর আদালতে হাজির সিকন্দরপুর গ্রামের শাহীনুর ও সেলু’র জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭ সনে দায়েরকৃত মামলার অভিযুক্ত ২জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ১৬ জুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
অভিযুক্ত দু’জন হচ্ছে-বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র শাহীনুর (২৫) ও মৃত আব্দুস সালামের পুত্র মহিবুর রহমান সেলু (২৮)। গতকাল ২৪ জুন তাদের জন্য আদালতে পুনরায় জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের আবেদন না-মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের আলতাব আলীর পুত্র সাহেব আলীর সাথে একই গ্রামের প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে ২০১৭ সনের ৩ মার্চ সাহেব আলী তার চাচার বাড়ি যাবার সময় শাখা বরাক নদীর পশ্চিম পাড়ে পৌছামাত্র প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে। এ সময় তার সুরচিৎকারে তার আত্মীয় স্বজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাহেব আলী বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এর মধ্যে শাহীনুর ও মহিবুর রহমান সেলু ৪ বছরাধিকাল পলাতক থাকার পর গত ১৬ জুন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। গতকাল ২৪ জুন তাদের জন্য আদালতে পুনরায় জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের আবেদন না-মঞ্জুর করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com