শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জ সুতাং নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং নদীর উপর পাঁচ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। ব্রীজটি নির্মাণ হলে সুতাং বাজার থেকে বাছিরগঞ্জ বাজারে আসা-যাওয়ার সুবিধা সৃষ্টিসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।
এমপি আবু জাহির গতকাল মঙ্গলবার দুপুরে ব্রীজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাঁচ কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করছে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মাজেদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এমপি আবু জাহির সংক্ষিপ্ত বক্তৃতায় সঠিকভাবে নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এছাড়া নির্মাণ কাজে অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com