শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে প্রতারণা মামলায় উস্তার মেম্বার ও শাহিনের জামিন আবারও না-মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলায় গ্রেফতারকৃত আউশকান্দি ইউপি মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিনের জামিন ভার্চুয়াল আদালতে আবারও জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল হবিগঞ্জ জেলা দায়রা জজ কোর্টে ভার্চুয়াল আদালতে দীর্ঘশুনানির পর আবারও জামিন না মঞ্জুর করেছে আদালত। প্রতারনা মামলায় গ্রেফতারকৃত উস্তার মেম্বার ও শাহিন প্রায় আড়াই মাস যাবত জেল হাজতে থাকলেও আত্মসাতের ৭ লক্ষ টাকা এখনও ফেরত দেননি। এ নিয়ে এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে। মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ বকুল মিষ্টি ঘরের ও সত্ত্বাধিকারী ব্যবসায়ী রোমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে উল্লেখিত আসামীরা ৭ লক্ষ টাকা নেয়। কিন্ত জায়গা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। বিগত ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছেনা এবং টাকাও ফেরত দেয়নি। এক পর্যায়ে উল্টো ব্যবসায়ী রোমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি দিয়ে যাচ্ছিল। এনিয়ে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও আউশকান্দি বাজার এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খালেদ আহমদ জজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শালিস বিচারের টাকা ফেরত দেয়ার রায় হলেও আসামীপক্ষ কোন কর্ণপাত করেনি। পরে বাধ্য হয়ে ব্যবসায়ী রোমান মিয়া আইনের আশ্রয় নেন।
অবশেষে তিনি গত ৮ মার্চ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬ মার্চ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে হবিগঞ্জের ডিবি পুলিশ। নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ডেবনার ব্রীজ সংলগ্ন এরাবরাক নদীর সরকারের খাস জমি দখল করে দোকানঘর নির্মানসহ তাদের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com