শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বানিয়াচং থানা পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। ডিআইজির আগমন উপলক্ষে বানিয়াচং থানাকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার শাহিন আলম, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে। পরিদর্শনকালে ডিআইজি মফিজ উদ্দিন থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদ্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় ডিআইজি মফিজ উদ্দিন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সততার সাথে নিজ দায়িত্ব পালন করে যাবেন। মানুষ যেন থানায় এসে হয়রানী না হয়, থানায় আগত সেবা গ্রহীতাদের সাথে সর্বোচ্চ ভাল ব্যবহার করতে হবে। কোন মামলায় যেন অপরাধী ব্যতীত নিরাপদ কোন মানুষ হয়রানী শিকার না হয়। সেই বিষযটি সবাই সতর্ক দৃষ্টি রাখবেন। সকলের সহযোগিতায় সত্যিকারভাবেই আমরা জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করতে চাই। থানা পরিদর্শনকালে পরিদর্শন সেলামীর অধিনায়ক ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন। সালাম গ্রহন করেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com