রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরে ধান সংগ্রহের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৮ মে, ২০২১
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে। গতকাল ৭ মে শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার নতুন বাজারে অবস্থিত খাদ্যগুদামে আনুষ্টানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত খাদ্যগুদাম অফিসার অসীম কুমার তালুকদার, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া, জসিম উদ্দিন, আতাউর রহমান মিলন, মোক্তাদির হাসান সেবুল প্রমূখ। চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় সরকারিভাবে মোট ৩ হাজার ২‘শ ৬ মেঃ টন ধান সংগ্রহ করা হবে। এজন্য লটারীর মাধ্যমে উপজেলার ১৫টি ইউনিয়নের ১ হাজার ৬‘শ ৩৭জন কৃষক বাছাই করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সর্বোচ্চ সতর্কতার সহিত কৃষি অফিসের কৃষক তালিকা থেকে প্রকৃত কৃষক বাছাই করা হয়েছে। লটারীতে বিজয়ী প্রকৃত কৃষকগনই সরকারিভাবে ধান সরবরাহ করতে পারবেন। এর বাইরে অন্য কেউ ধান দিতে পারবেননা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com