শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সদর উপজেলার গোপায়া ও তেঘরিয়া ইউনিয়নে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১ মে, ২০২১
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ১ হাজার নারী-পুরুষের মাঝে মানিবক সহায়তা বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার সকাল ১১ টায় প্রথমে তেঘরিয়া ইউনিয়নের ৫০০ জন এবং পরে গোপায়া ইউনিয়নে আরও ৫০০ জনের মাঝে তিনি এ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহেযাগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপকারভোগী প্রত্যেকে ৫০০ করে নগদ অর্থ পাচ্ছেন। অর্থ বিতরণের সময় এমপি আবু জাহির করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com