শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরের চৌমুহনী বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত ২ লাখ টাকার মাল খোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে আলী ট্রেডার্সে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা দোকান থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে দোকান মালিক আলী মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে মলিক আলী মিয়া ব্যাবসা প্রতিষ্ঠান তালা বদ্ধ করে বাড়িতে চলে যান। রাতের কোন এক সময় বাজার পাহাড়াদার আক্কাছ আলী, আব্দুল মমিন ও আব্দুল হামিদের সহযোগিতায় কিছু অজ্ঞাত চোর সার্টারের ৪টি তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, কীট নাষক, সার ও বীজ সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে বাজার পাহারাদার গণ পলাতক রয়েছে। উল্লেখ্য যে কিছুদিন পরপর বাজারে চুরির ঘটনা ঘটলেও এ ব্যাপারে ব্যাবসায়ীরা কোন প্রতিকার পাচ্ছেন না। এর পূর্বেও উত্তর বাজারের লালা ট্রেডার্সে একই ভাবে চুরির ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট হয়। এ ছাড়াও বাজারে প্রায় ১২/১৪টি চুরির ঘটনা ঘটলেও কতৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com