শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সদর উপজেলার হাতির থানে এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য গণসংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও পইল ইউনিয়নে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছেÑ ৪৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা সড়ক, ৯৬ লাখ টাকায় একই ইউনিয়নের ধুলিয়াখাল থেকে কটিয়াদি বাজার সড়ক ও ৩০ লাখ টাকায় পইল ইউনিয়নের আছিপুর থেকে আউশপাড়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন। এছাড়া ৬৬ লাখ টাকায় হাতিরথান এলজিইডি সড়ক থেকে দোয়পাখাল সড়ক সংস্কার এবং প্রায় ৮০ লাখ টাকায় সুলতানশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য আবু জাহির। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাহেব আলী, আব্দুল জলিল, আব্দুল হাই, সুলতানশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া, প্রধান শিক্ষক দুলাল রাণী রায়সহ উপকারভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে হাতির থান এলাকাবাসী ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সকলকে নৌকার পক্ষে থাকার অনুরোধ জানান। উপস্থিত এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তৃতার প্রতি সমর্থন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com