শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। জানা যায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামকস্থানে নতুন ব্রীজগামী পল্লীবিদ্যুতের খুটিবাহী ট্রাক্টরে পিছন দিক থেকে একইগামী বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক্টরের চালক নুর ইসলাম (২০) ও ড্রাম ট্রাকের চালক, হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের চালক নুর ইসলাম মারা যায়। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম। দূর্ঘটনার পরে মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com