শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের আজ বুধবার ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০২ সালের এই দিনে শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন।
সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ মাহফিল, তাবারক বিতরণ ও কাঙ্গালী ভোজ। পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন মরহুমার জেষ্ঠ্য পুত্র, হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ। উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com