প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ঐক্য পরিষদ হবিগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসকাব মিলনায়নে দুপুর পর্যন্ত সম্মেলন এবং বিকেলে কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়। সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী। সভাপতিত্ব করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক কৃষ্ণ ভক্ত দাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ঐক্য পরিষদ হবিগঞ্জের সদস্য সচিব নীরেশ চন্দ্র দাশ। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, অ্যাডভোকেট শুধাংশু সূত্রধর, অ্যাডভোকেট নারদ গোপ, রন্টু পুরকায়¯’, হেমেন্দ্র দাশ, কৌশিক আচার্য্য পায়েল, শীলাপদ দাশ, স্বজল চন্দ্র দাশ, দীপ কুমার ঘোষ, রাসেন্দ্র দাশ, রীতা সাহা, প্রিয়ব্রত দাস, প্রদীপ দাশ, প্রশান্ত দাশ, বিদুর দাশ, নিতেন্দ্র দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন সুজন চন্দ্র দেব ও ক্রিপিটক পাঠ করেন স্বপন বড়-য়া। দুপুরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী বলেছেন, শিক্ষকরা জাতির বিবেক, জাতীয় সংস্কৃতির ধারক ও বাহক। শিক্ষকদের দেখানো পথে একটি জাতি কাড়িক্ষত লক্ষ্যে পৌঁছতে পারে। এ বিষয়টি মাথায় রেখেই হবিগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ঐক্য পরিষদের সদস্যরা এগিয়ে যাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেমেন্দ্র চন্দ্র দাশ নিতাই এবং পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস। কাউন্সিলে কৃষ্ণ ভক্ত দাস সভাপতি, নিরেশ চন্দ্র দাশ সাধারণ সম্পাদক, সুধাংশু শেখর দাশ, পিন্টু চন্দ্র শীল ও রাসেন্দ্র চন্দ্র দাস সাংগঠনিক সম্পাদক এবং সুজন চন্দ্র দেবকে অর্থ সম্পাদক করে করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ঐক্য পরিষদ হবিগঞ্জের নতুন কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নব নির্বাচিত নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।