শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

২৬ জানুয়ারী নবীগঞ্জের করগাও গ্রামে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৬ জানুয়ারী নবীগঞ্জের করগাও গ্রামে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বিজয় দিবস উপলক্ষে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে করগাও নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে যোগ দিবেন। টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহন করবে ফ্রেন্ডস ক্লাব বনাম ওসমান ক্রীড়া চক্র। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক সেলিম, করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইমুদ্দিন। সভাপতিত্ব করবেন হাকিম ফাউন্ডেশনের পরিচালক জামশেদ আলী। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখবেন রোকন-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির যুক্তরাষ্ট ইনক এর যুক্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com