বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড ৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জিএম সফরাজ হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার পন্য জব্দ বাহুবলে ডাবল মার্ডার মামলার ৫ আসামী শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে পূবালী ব্যাংকের প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা শহরে চেক ডিজঅনার মামলায় শিক্ষিকা আটক

লস্করপুরের নোয়াবাদ কুরদতিয়া জামে মসজিদের উন্নয়নে জাপা নেতার অনুদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩
  • ৬০৫ বা পড়া হয়েছে

04 প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর লাখাই আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ কুরদতিয়া জামে মসজিদের উন্নয়নে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। সম্প্রতি তিনি এই অনুদানের চেক আয়ুব আলী মেম্বারের হাতে তুলে দেন। এ সময় আতিকুর রহমান আতিক বলেন, ইসলাম শান্তির ধর্ম। দেশের শান্তি ও উন্নয়নের জন্য আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচিত করুন। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষনার পাশাপাশি মসজিদ মাদ্রাসা এতিমখানা বিদুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন। আল্লাহ মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তিকারী নাস্তিক ও ব্লগারদের বিরুদ্ধে জাতীয় পার্টি সব সময় সোচ্চার এবং নাস্তিকদের উপযুক্ত বিচার চায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, আব্দুস সালাম মেম্বার, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, হাজী লুৎফুর রহমান নানু, পৌর আহবায়ক আব্দুল মোক্কাদ্দীম নিশু, সদস্য সচিব কাউছার আহমেদ, সদর উপজেলা যুবসংহতির সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, সেলিম আহমেদ, নুরুল হক, জেলা ছাত্র সমাজের যুগ্ম প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনি, হবিগঞ্জ পৌর ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক অয়ন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com