শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধন দাতাদের শাস্তির দাবিতে জেলা যুবলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধন দাতাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ শহরে জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। সেলিম বলেন, বঙ্গবন্ধু বিশ্বনেতা। তিনি বাঙালি জাতির জনক। পদ্মা, মেঘনা, যমুনা গৌরি যতদিন বহমান রবে ততদিন বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকবে। দুস্কৃতিকারীরা বহুবার চেষ্টা করেছে জাতির পিতার নাম মুছে দিতে, কিন্তু পারেনি। ভবিষ্যতেও পারবে না। প্রত্যেক রাষ্ট্রেই তাদের জাতির পিতার ভাস্কর্য রয়েছে। ইসলাম প্রধান দেশগুলোও এর ব্যতিক্রম না। ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধনদাতারা দেশ ও জাতির শত্রু। এদেরকে আইনের আওতায় না আনলে যুবলীগ কঠোর আন্দোলনে নামবে। হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। সভা পরিচালনা করেন জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম, পৌর যুবলীগ আহবায়ক ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা আহবায়ক তাজ উদ্দিন চেয়ারম্যান, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, সদর উপজেলা যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পল্লব কান্তি দাশ পংকজ, তাহমিনা গাজী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com