শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ॥ মহিলা-শিশুসহ একই পরিবারের ৫ সদস্য আহত

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১। একই পরিবারের মহিলা শিশুসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আউশকান্দি থেকে নবীগঞ্জ আসার পথিমধ্যে বাংলা বাজার নামক স্থানে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিনে পড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত হয়েছে ও একই পরিবারের মহিলা শিশুসহ আহত হয়েছে ৫ জন। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। নিহত ব্যক্তি হলেন, আজমিরিগঞ্জ শিবপাসা গ্রামের বাচ্চু মিয়ার পুত্র নাঈম আহমেদ (১৭)।
আহতরা হলেন, একই পরিবারের সাখোয়া গ্রামের মৃত প্রমীক মীলের পুত্র সমিরন শীল (৩৭), সমিরন শীলের স্ত্রী ঊষা শিল (৩৬), সমিরন শীলের পুত্র সৌরভ শীল (৬), সমিরন শিলের মেয়ে টুম্পা শীল (৮), আজমিরিগঞ্জ এলাকার শিবপাসা গ্রামের আনাইমিনের পুত্র বিয়ামিন (১৮)। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই আবু হানিফ ও এএসআই সিরাজসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, বিকেলে নবীগঞ্জমুখী একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এ সময় সিএনজি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com