শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নিবার্চিত হওয়ায় লুকড়া ইউনিয়নের বেকিটেকা, ডুমরা, আকতপুর গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকাল ৩টার দিকে বেকিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জকে প্রধানমন্ত্রী দ্বিতীয় গোপালগঞ্জ মনে করেন। এই জন্য দেশের ৭ম কৃষি বিদ্যালয় হবিগঞ্জে স্থাপিত হচ্ছে। এই জন্য তিনি এমপি আবু জাহির সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, প্রত্যেকের সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু জামায়ত বিএনপি ক্ষমতায় যাওয়ার নেশায় ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জামায়াত বিএনপি থেকে সবাইকে সর্তক থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com