শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ও মৌলভীবাজার এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। গত শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পারকুল ও মৌলভীবাজার এলাকার বাদরপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারকুল পাওয়ার প্ল্যান্টের এনপিসি চায়নার একটি কাজ নিয়ে পারকুল গ্রামের চম্পা এবং কুশিয়ারা এন্টারপ্রাইজের মালিক মৌলভীবাজারের রনকসহ কয়েকজনের সাথে কথাকাটাকাটি হয়। এনিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার সন্ধ্যায় সেরপুর বাজারের রনক অলি, আসির মিয়ার নেতৃত্বে আমরকোনা ও বাদরপুর গ্রামের লোকজন পারকুল গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এ খবর পেয়ে পারকুল গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে চম্পা, সমসু, কায়েছ, কদ্দুস, আলকাছ, দিলদার, মোস্তফাসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে চম্পা, সমসু, কায়েছ, কদ্দুসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ৩৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com