শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত নারীসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগর থানা পুলিশ নবীগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী শিপা বেগকে (৩৫) গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত শিপা বেগম ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের মুহিত আহমদের স্ত্রী। একই রাতে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রাম থেকে পলাতক দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র নানু মিয়া (৩৮) নাজমুল মিয়া (৩৫)। ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী ৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শিপা বেগম সাজাপ্রাপ্ত ও দুই সহোদর পলাতক আসামী ছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com