শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নুরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টে পুনর্বহালের আদেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া। গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উবায়দুল হাসান বরখাস্তের আদেশ ¯’গিত করে পুনর্বহালের নির্দেশ প্রদান করেন। জানা যায়, গত ৮ মে নুরপুর ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি ত্রাণ বিতরণ করার জন্য সেখানে ২হাজার কেজি চালের মধ্যে ২শ ৯৩ কেজি চালের অনিয়ম পান। এই অভিযোগে গত ১৩ মে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্তাদেশ এর বিরুদ্ধে চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম। গত ১৮ আগস্ট শুনানী শেষে বিচারপতি মোহাম্মদ উবায়দুল হাসান বরখাস্তের আদেশ ¯’গিত করে পুনর্বহালের নির্দেশ দেন। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com