শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বিভিন্ন ছড়া ও মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন ছড়া ও মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। দিনরাতে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। অনেক স্থানে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। জানা যায়, চুনারুঘাটের বাল্লা সড়কের আমকান্দি, রাজার বাজার খোয়াই নদীর পাশ থেকে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে রাজার বাজার ব্রীজটি নিচের এপ্রোচ ভেসে উঠেছে। যে কোন সময় হেলে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা মেম্বার সমিতির সম্পাদক দুলাল ভূইয়া জানান, সকালে অভিযান হয়, বিকেলে আবার বালু উত্তোলন করা হয়। যারা টাকা দেয় তারা থাকে ধরা ছোয়ার বাইরে। আর যারা টাকা দেয় না তাদেরকেই জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল লতিফ জানান, বালু উত্তোলনের কারণে চুনারুঘাট উপজেলার দক্ষিণাঞ্চলের একমাত্র রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। যারা টাকা দেয় তারা থাকে ধরা ছোয়ার বাইরে। আর যারা টাকা দেয় না তাদেরকেই জরিমানা করার কথা তিনি জানান।
জানা যায়, প্রতিদিন অসংখ্য গাড়ি প্রশাসনের নাকের ডগায় বালু পাচার কাজে ব্যবহার করা হয়।
প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে দিনে-রাতে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। বালু বুঝাই ট্রাক্টরের বেপরোয়া চলায় পথচারী ও শিক্ষার্থীদের চলাফেরায় মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বালু খেকোরা। অথচ সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় বলেন, যদি কেউ শর্ত লংঘন করে বা অবৈধভাবে বালু উত্তোলন করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com