শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ৯ লক্ষাধিক টাকার চেক বিতরণ করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ১৭টি প্রতিষ্ঠানের উন্নয়নে ৯ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা এগারোটায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এই চেক বিতরণ করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্বাচনী এলাকা ভিত্তিক টিআর নগদ অর্থ বরাদ্দ প্রকল্পের আওতায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান-শ্মশান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই বরাদ্দ দেন তিনি।
চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে এই বরাদ্দ প্রদান করা হয়েছে। হবিগঞ্জের প্রায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই একাধিকবার বরাদ্দ দিয়েছি আমরা। অনেক সময় সরকারি বরাদ্দে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হলেও সাধারণ জনগণ সে সম্পর্কে অবগত করা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বরাদ্দের কথা সকলকে জানাতে হবে। তাহলেই সরকারের মহতী উদ্যোগের সঠিক মূল্যায়ন করবেন জনগণ। এ সময় তিনি করোনা ভাইরাস মোকিবলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com