শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ সদর হাসপাতালে নাভানা গ্রুপের অক্সিজেন কনসেনটেটর প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর হাসপাতালে ২টি অক্সিজেন কনসেনটেটর প্রদান করেছেন। গতকাল হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের নিকট অক্সিজেন কনসেনটেটর গুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান।
প্রকাশ, দেশপ্রেমের মহান ব্রত নিয়ে নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম এর মতো ব্যক্তিরা কোন ধরনের বিনিময়ের প্রত্যাশা ছাড়াই দিনের পর দিন দেশের সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন জেলায় জেলায় হাসপাতাল গুলিতে পৌছে যাচ্ছে সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সাপোর্টিং ইন্সট্রুমেন্ট। বাছাইকৃত কয়েকটি জেলার মধ্যে হবিগঞ্জ জেলায় এই সকল করোনা চিকিৎসা সেবার সরঞ্জামাদি পৌছে গেছে। আর এই সরঞ্জামাদি পৌচ্ছানোর পিছনে কাজ করেছেন হাসবী সাঈদ চৌধুরী।
সাইফুল ইসলাম এর মতো সবাই এগিয়ে আসুক দেশের সেবার, মানবতার সেবায়। তাহলেই আমরা দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারবো বহুদূর। হবিগঞ্জবাসীর পক্ষ থেকে সাইফুল ইসলাম ও উনার প্রতিষ্ঠান নাভানা গ্রুপকে ধন্যবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com