শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরের নতুন স্বীকৃতিপ্রাপ্ত ১৩ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে প্রশাসনের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৯৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন স্বীকৃতিপ্রাপ্ত ১৩ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবধর্না দেওয়া হয়েছে। সকাল ১১ টায় ডাক বাংলোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবধর্না প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, ক্যাপ্টেন(অবঃ) কাজী কবির উদ্দিন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মুক্তিযোদ্ধা ডাঃ সুখেন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার পাল, মুক্তিযোদ্ধার সন্তান হারুন অর রশীদ (গোলাপ), কাওছার আলম চৌধুরী, মাহিন চৌধুরী প্রমুখ।
নতুন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতিপ্রাপ্তগন হলেন মোঃ জসিম উদ্দিন, মরহুম গোলাপ খাঁন, ডাঃ সুখেন্দ্র দেব নাথ, মরহুম মাহবুব উদ্দিন চৌধুরী, আবু সিদ্দিক মোঃ কবির,শহীদ নুর মিয়া ভুইয়া, মোঃ খুর্শিদ আলী, মৃত মোমরাজ মিয়া,দিলীপ কুমার পাল, শহীদ মকবুল আলী, শহীদ সিরাজ মিয়া, শহীদ জারু মিয়া, মরহুম খুর্শেদ আলম চৌধুরী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬ তম সভার সিদ্ধান্ত মোতাবেক মাধবপুর উপজেলার ১৩ জন কে নতুন করে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com