বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক খেজুরের মৃত্যু বার্ষিকীতে প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘‘নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ’’ এর উদ্যোগে নবীগঞ্জ পৌর এলাকার পৃথক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) ফজরের নামাজের পর নবীগঞ্জে কেন্দ্রীয় জামে মসজিদে, বাদযোহর নবীগঞ্জ থানা মসজিদে ও বাদ আছর দারুলউলুম এতিমখানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আছর দারুলউলুম এতিমখানা মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম নুরুল ইসলাম খেজুরের ছোট ভাই ও দৈনিক আজকালের খবর এর নবীগঞ্জ প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীগণ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। পরে সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর রূহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর ২০১৫ সালের ২৩ মে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি জীবদ্দশায় আশির দশক থেকে সাংবাদিকতার সাথে জড়িয়ে পড়েন, ১৯৮৩ সালে সাংবাদিকতা শুরু করেন। পর্যায়ক্রমে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর, দৈনিক বাংলাবাজার, দৈনিক আমার দেশ, দ্যা ইনডিপেনডেন্ট, দৈনিক যুগভেরী, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক খোয়াই, দৈনিক প্রভাকর ও শাখাবরাক সহ অসংখ্য পত্রিকায় তিনি কাজ করেন। এছাড়াও তিনি সততা ও দক্ষতার সহিত ২০১৪ সালে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে এবং ১ ভাই ৪ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার ছোট ভাই নবীগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শাখাবরাক এর সম্পাদক ও জাতীয় দৈনিক আজকালের খবর এর নবীগঞ্জ প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com