মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ডাকাতিকালে জনতার হাতে ২ ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৮২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম-গুনিপুর সড়কে ডাকাতিকালে জনতা ২ ডাকাতকে আটক করেছে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- বিবাড়িয়া জেলার সফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের রুবেল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে গুনিপুর রাস্তাটি রাতে খুব ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর ওই রাস্তায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। রবিবার রাত প্রায় ৮টার দিকে সিংহগ্রামের মোস্তাক আহমেদের ট্রাক্টর গাড়ীতে একদল ডাকাত আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে সিংহগ্রাম থেকে লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ডাকাতদের উত্তম-মধ্যম দিয়ে লাখাই থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com