শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে দিঘিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের দিঘিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বেলা ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা মহল্লায় এ ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাহির মিয়া জানান, পৌর এলাকার উবাহাটা মহল্লার টমটম চালক ফারুখ মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩) প্রতিদিনের মতো বাড়ির উঠোনো অন্যনো শিশুদের সাথে খেলা করছিলো।
অনেক সময় হওয়ার পর ইয়াসিনের মা স্বপ্না বেগম থাকে খুজতে থাকেন। কিন্তু কোথাও না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী দিঘিতে গিয়ে দেখেন ইয়াসিন পানিতে ভেসে আছে। সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইয়াসিন কে মৃত ঘোষনা করেন।
ইয়াসিনকে হারিয়ে বাবা ফারুক ও মা স্বপ্না বেগম এর কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com