শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০২০
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তির্ণ ঔষধ ও উচ্চ মূল্যে মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিক্রি করায় হবিগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর শহরের বানিজ্যিক এলাকায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায়। এসময় মোদক ফার্মেসীকে ২০ হাজার টাকা, মদীনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, যমুনা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও ওরিয়েন্টাল ফার্মেসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে ফার্মেসী মেয়াদোত্তির্ণ ঔষধ, করোনার অজুহাতে বিভিন্ন মাস্ক, পিপিই, গ্লাভস ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অপরদিকে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত না হওয়ায় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ২৩টি মামলাও দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com