শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে একজন করোনা আক্রান্ত সনাক্ত

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়নগঞ্জ থেকে করোনা সন্দেহভাজন এক অসুস্থ রোগী বহনকারী ট্রাকের চালক কয়েকদিন ধরে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন। শনিবার তার পরিক্ষার রিপোর্ট এসে পৌছেছে। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, তিনি নারায়নগঞ্জ থেকে এসেছেন। তার করোনা ভাইরাস সনাক্তের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছিল। শনিবার সকালে তার রিপোর্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল বাহুবল উপজেলার একজন করোনা আক্রান্ত সন্দেহের অসুস্থ রোগীকে নারায়নগঞ্জ থেকে ট্রাকযোগে নিয়ে আসা হয়। ওই রোগী পথে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন ট্রাক চালক ও হেলপারকে আটক করে সদর আধুনিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের নমুনা পরিক্ষার জন্য প্রেরণ করা হলে ট্রাক চালকের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
চলমান মরনব্যাধী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন জেলা ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। অন্য জেলাগুলো ঘোষণায় লকডাউন না হলেও কার্যত এগুলোও লকডউন। এর বাইরে হবিগঞ্জও নয়। এ জেলাও কার্যত লকডাউন অবস্থায়ই আছে। মাঝে মাঝে কিছু রিকশা ছাড়া অন্য কোন পরিবহন চলাচল করতে দেখা যায়না। দোকানপাটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ঢাকা, নারায়নগঞ্জসহ আক্রান্ত বিভিন্ন জেলা থেকে কৌশলে ট্রাক, নৌকাযোগে কিছু মানুষ হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেককেই আটক করে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয় ৩৪ জনকে। এর মাঝে ১৬ জন আছেন নারায়নগঞ্জ ফেরত। তারা নানা কৌশলে এ জেলায় এসে পৌছেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com