শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

১০ জন নিহত হবার কয়েক ঘণ্টার ব্যবধানে নবীগঞ্জে ফের সড়কে দুর্ঘটনায় আহত ৭

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়কে মর্মান্তিক দুর্ঘটনার ১০ জন নিহত হবার কয়েক ঘণ্টার ব্যবধানে একই সড়কে দ্বিতীয় দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে নবীগঞ্জের রুস্তুমপুর টোলপ্লাজা সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেট মাজার জিয়ারতকারী একটি মাইক্রোবাস ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড় দিতে গিয়ে মাইকোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মাইক্রোবাসটি রাস্তায় ছিটকে পড়ে। এ সময় ৭জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন তাসলিমা বেগম (৫৪), আইভি আক্তার (১৮), আলামিন (৩৩), আনিছা বেগম (৯০), আতু আক্তার (১৭),রাবেয়া আক্তার (১১), মোছাঃ শাহানাজ (২৮)। মড়াসকের রুস্তমপুর টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে একজন জানান,মাইক্রোবাসের চালক চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলছিল। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যেই উল্টে যায়। মাইক্রোবাসটি ঢাকা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়া দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com