শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো-২ কোটি ৭ লাখ আনোয়ারপুর থেকে গোপালগঞ্জ রাস্তা মেরামত, ২৭ লাখ টাকা ব্যয়ে তিতুখাই-চাঁনপুর ভায়া মির্জাপুর সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ৯০ লাখ টাকা ব্যয়ে মরাবতাই, লংলা ও আনোয়ারপুর জালালাবাদ খাল খনন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।
এছাড়া একই দপ্তরের মাধ্যমে নির্মিতব্য ৬২ লাখ টাকা ব্যয়ে রিচি চক বাজারের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আবু জাহির।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এলজিইডি’র হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমুখ।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের আমলে সকল উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com