শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাণিজ্য মেলায় কলেজ ছাত্রীকে উত্যক্ত ॥ ২ বখাটের অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় দুই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন দুই যুবক। অতঃপর ৯৯৯-এ ফোন করেন এক কলেজ ছাত্রী।
খবর পেয়ে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। গতকাল সোমবার বিকেলে শহরের নিউফিল্ড এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটেছে। পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, বাণিজ্য মেলা এলাকায় দুই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন দুই যুবক। এ সময় তাদের মধ্যে একজন ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে যুবকদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। অর্থদন্ড প্রদান শেষে তাদের পরিবারের জিম্মায় সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com