শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মানুষের বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন বানিয়াচংয়ের ইউএনও

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৪০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অসহায় হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। গতকাল রাত ৯টায় বানিয়াচং সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের কামাল খানী, গড়পাড়, মীরমহল্লা এলাকার অর্ধ শতাধিক অসহায় মানুষের বাড়ী গিয়ে নিজ হাতে তাদের কাছে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, বাংলাদেশ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মখলিছ মিয়া। অসহায় মানুষগুলো কনকনে শীতে যখন ঘুমাতে পারছিল না, ঠিক সেই মুহুর্তে তিনি সরকারের পক্ষ থেকে তাদের কাছে শীতবস্ত্রগুলো তুলে দেন। অনেক অসহায় মানুষ তীব্র শীতের সময় গরম কাপড় পেয়ে আনন্দে কেঁেদ ফেলেন এবং তারা বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ও ইউএনও’র জন্য দোয়া করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com