শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

গণফোরামের কর্মী সমাবেশ সফল করতে ইমামবাড়ীতে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ২৪ জানুয়ারী শুক্রবার উপজেলা গণফোরামের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ সফল করে তুলতে গতকাল সন্ধ্যায় কালিয়ারভাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইমামবাড়ী বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরুব্বি নজরুল ইসলামের সভাপতিত্বে ও গণফোরাম নেতা জিয়াউর রহমান ও হুমায়ূন কবির তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর গণফোরামের যুগ্ম আহ্বায়ক ডাঃ শাহ্ আজাদ আলী সুমন, উপজেলা গণফোরামের যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল। এছাড়াও অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণফোরাম নেতা শেকুল মিয়া, নাজিম উদ্দীন, সেলিম মিয়া, সাহাব উদ্দিন, এছাক মিয়া, লোকমান মিয়া, মঈন উদ্দিন, হাফিজ উদ্দিন, রাজু মিয়া, শাহাবুদ্দিন, আব্দুল কাদির, আরাফাত মিয়া, ছাত্রধারা নেতা ফরহাদ আহমদ ও আহমেদ অপু। সভায় নেতৃবৃন্দ আগামী ২৪ জানুয়ারী শুক্রবার নবীগঞ্জ উপজেলা গণফোরামের উদ্যোগে শহরের নতুন বাজার মোড়ে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। বিশেষ অতিথি থাকবেন গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খাঁন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশকে সফল ও সার্থক করে তুলতে গণফোরামের সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com