শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম ধর্মীয় অনুশাসন মেনে চললেই পরিবারে সুখ-শান্তি আসবে

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৫৮৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সন্ত্রাস, নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ ( বিপিএম-পিপিএম) বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললেই প্রত্যেক পরিবারে সুখ-শান্তি আসবে। হবিগঞ্জের প্রতিটি উপজেলায় এখন দাঙ্গা-হাঙ্গামা হ্রাস পেয়েছে বলেই থানায় মামলার প্রবণতা কমেছে। তবে নারী নির্যাতন পর্যাপ্ত পরিমাণে কমেনি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ, আশা হবিগঞ্জ ও বাহুবল সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।
বাহুবল মডেল থানার এসআই এএইচএম মাহমুদ-এর পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে বউ-শাশুড়ি একে ওপরের সাথে আন্তরিকতা বজায় রেখে চলতে হবে। অল্পবয়সে মেয়েদেরকে বিবাহ দিলে পরিপক্ষ সন্তান জন্ম নেয় না। তাই সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করতে হবে। তিনি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের কাছে স্মার্টফোন তুলে না দিতে অনুরোধ করেন। খেয়াল রাখতে হবে আপনার সন্তানরা যেন কোন ভাবেই সিগারেট সেবন না করে। কারণ একটি সিগারেট সকল মাদকের মা-বাবা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী।
বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, আশা সমিতির ম্যানেজার কামাল হোসেন খাঁন, ইউপি সদস্য এলাইছ মিয়া, শিল্পী রাণী দেব, সহকারি শিক্ষক রেখা রাণী মালাকা। স্বাগত বক্তব্য রাখেন আশা সমিতি হবিগঞ্জের ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ তাজুল ইসলাম, গীতা পাঠ করেন রেখা রাণী মালাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com