শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে চা শ্রমিকদের মাঝে আপনজনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৮০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে দেড় শতাধিক চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত সোমবার চুনারুঘাট উপজেলার দাঁরাগাঁও চা বাগানে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনজন সভাপতি রোটারিয়ান বাদল রায়। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাছান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিনলে চা কোম্পানির জিএম ফরিদ আহমেদ শাহীন, বিশেষ অতিথি ছিলেন আপনজনের সাবেক সভাপতি ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন।
উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন এডঃ সফিকুল ইসলাম, প্রভাষক মোঃ মোর্শেদ কামাল, এডঃ আজিজুল হক চৌধুরী (জুয়েল), ব্যবসায়ী হাজী কুতুব উদ্দিন, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, সংগীত প্রশিক্ষক আবু মোতালেব খান লেবু ও করাব ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ফরাশ উদ্দিন প্রমুখ।
আপনজন প্রতিষ্ঠালগ্ন থেকেই শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদে গরীব দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র, রমজান মাসে খাদ্য সামগ্রী এবং প্রতি বছর শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com